Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাফ সিরাফ সহ গ্রেপ্তার দম্পতি

কাফ সিরাফ সহ গ্রেপ্তার দম্পতি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার রাতে খড়িবাড়ি ব্লকের বাতাসিতে পুলিসের অভিযানে নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার এক দম্পতি। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম জয়লাল সিংহ এবং চম্পা সিংহ। দুজনে খড়িবাড়ির পূর্ব বদরাজোতের বাসিন্দা। 
Advertisement
পুলিস জানিয়েছে, সোর্সমারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযুক্তদের বাড়িতে অভিযান করে খড়িবাড়ি থানার পুলিস। সেখান থেকে ১০১টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। এই ঘটনায় বাড়ির দম্পতিকে গ্রেপ্তার করে পুলিস। ইতিমধ্যেই মাদকের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।  
সম্পর্কিত সংবাদ