সংবাদদাতা, কালিয়াচক: ২৯৮ বোতল কাফসিরাপ উদ্ধার করল কুম্ভিরা ফাঁড়ির পুলিস। মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের উকিলপাড়া এলাকায় হানা দেয় পুলিস। তবে আগেই পালিয়ে যায় চোরাকারবারিরা। তবে কাফসিরাপের বস্তাগুলি উদ্ধার করে পুলিস। সেখানে দেড় লক্ষ টাকার কাফ সিরাফ ছিল। বৈষ্ণবনগর থানার পুলিস ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।



