Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাফ সিরাপ সহ গ্রেপ্তার  

কাফ সিরাপ সহ গ্রেপ্তার
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর ভাদ্রা বিওপি এলাকায় কাফ সিরাপ সহ গ্রেপ্তার ১ যুবক। ধৃতের নাম আয়নাল মিয়াঁ। বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডালপাড়া গ্রামে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সীমান্ত এলাকায় পেট্রোলিং করছিলেন ৯১ নম্বর বিএসএফ জওয়ানরা। সেসময় সীমান্ত দিয়ে বাংলাদেশে কাফ সিরাপ পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে যায় আয়নাল। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ১২৮ বোতল কাফ সিরাপ। এদিন সকালে বিএসএফ কাফ সিরাপ সহ যুবককে গঙ্গারামপুর থানার পুলিসের হাতে তুলে দেয়। ধৃত যুবককে বালুরঘাট জেলা আদালতে তুলে ৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, পুরো বিষয়টি তদন্তে করে দেখছে গঙ্গারামপুর থানা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ