Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাফ সিরাপ সহ গ্রেপ্তার যুবক

বুধবার রাতে খড়িবাড়ি ব্লকের বাংলা-বিহার সীমানার সিঙ্গিয়াজোতে পুলিসের অভিযানে মাদক সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাজাদ আলম।

কাফ সিরাপ সহ গ্রেপ্তার যুবক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার রাতে খড়িবাড়ি ব্লকের বাংলা-বিহার সীমানার সিঙ্গিয়াজোতে পুলিসের অভিযানে মাদক সহ গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাজাদ আলম। সে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে নামে খড়িবাড়ি থানার পুলিস। এরপর সন্দেহজনক একটি বাইক আটক করে তল্লাশি চালালে ধৃতের হেফাজত থেকে ১০০টি কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। পুলিসের প্রাথমিক অনুমান, ধৃত যুবক বিহার থেকে কাফ সিরাপ ওই এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ