সংবাদদাতা, পতিরাম: কুমারগঞ্জের শিবতলা সীমান্তে ২৪০ বোতল কাফ সিরাফ সহ গ্রেপ্তার এক পাচারকারী। ধৃতের নাম শিবেন মার্ডি। বাড়ি কুমারগঞ্জের ভোলানাথপুরে। অভিযোগ, সোমবার রাতে ওই সীমান্ত দিয়ে কাফ সিরাফ পাচার করছিল ওই ব্যক্তি। সেই সময় বিএসএফ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে ধৃতকে কুমারগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ।



