Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাফ সিরাপ সহ গ্রেপ্তার বাংলাদেশি

কাফ সিরাপ সহ গ্রেপ্তার বাংলাদেশি
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ৪৩৮ বোতল কাফ সিরাপ সহ গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। ধৃতের নাম গৌতমচন্দ্র রায় (৩৭)। বাড়ি বাংলাদেশের পীরগঞ্জে। রবিবার সকালে হেমতাবাদ ব্লকের বামোইরে সীমান্ত এলাকায় বস্তা নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় এই যুবককে। এরপর বামোইর বিওপির ৬৩ নং ব্যাটালিয়নের জওয়ানরা এই বাংলাদেশিকে পাকড়াও করে তল্লাশি চালালে ৪৩৮ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। তার কাছ থেকে ভারতীয় সিম সহ মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। 
Advertisement
রবিবার রাতে ধৃত বাংলাদেশিকে হেমতাবাদ থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  
হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, বিএসএফের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি তিনমাস আগে ভারতে আসে। তারপর কলকাতা চলে যায়। সেখানে একটি প্লাইউডের মিলে শ্রমিকের কাজ করত। রবিবার কাঁটাতার টপকে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। দেশে ফেরার আগেই আটক করা হয় তাকে। পুলিসের অনুমান, অন্ধকারে কাফ সিরাপ বাংলাদেশে পাচারের পরিকল্পনা নিয়েছিল ধৃত যুবক। 
সম্পর্কিত সংবাদ