Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাফ সিরাপ সহ গ্রেপ্তার

কাফ সিরাপ সহ গ্রেপ্তার
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। ধৃতের নাম শামীম মোমিন। সে কালিয়াচকের জালালপুর গ্রামের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে শামীম বাইকে করে বস্তায় ৬০০ বোতল কাফ সিরাফ নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিস তাকে নলদহরি কালভার্ট এলাকায় আটক করে। তার তল্লাশি নিতেই উদ্ধার হয় কাফসিরাফের বস্তা। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে রবিবার মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ