Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাফ সিরাপ সহ ধৃত টোটোচালক

কাফ সিরাপ সহ ধৃত টোটোচালক
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর থানার পুলিস প্রাণসাগর এলাকায় কাফ সিরাপ সহ টোটোচালককে গ্রেপ্তার করল। টোটোচালকের নাম ফাইজুর রহমান (৩৫)। বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। রবিবার বিকেলে গঙ্গারামপুর থানার প্রাণসাগর এলাকায় একটি টোটো সন্দেহজনক ভাবে কুমারগঞ্জের দিকে যাচ্ছিল। পুলিস টোটোচালককে থামিয়ে তল্লাশি চালায়। টোটোর কেবিন থেকে মোট ৪৯৭ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে। তখনই চালককে গ্রেপ্তার করে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে টোটো। 
Advertisement
সম্পর্কিত সংবাদ