Bartaman Logo
১০ জুন, ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধির কৌশল কং ও তৃণমূলের, কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক রাহুলের

একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিতে মোদি সরকারের উপর চাপ বাড়াল বিরোধীরা।

মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধির কৌশল কং ও তৃণমূলের, কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক রাহুলের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিতে মোদি সরকারের উপর চাপ বাড়াল বিরোধীরা। বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে এদিন সকালে সাক্ষাৎ করে চাপ বাড়িয়েছে বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটি। তৃণমূল সাংসদ তথা কমিটির চেয়ারপার্সন দোলা সেনের নেতৃত্বে সেই বৈঠকে সাংসদের প্রশ্নের কোনো যুৎসই জবাবই দিতে পারেননি মন্ত্রী। অস্বস্তি এড়াতে বলেছেন, আপনাদের যাবতীয় আশঙ্কার কথা পরে এক এক করে জবাব দেব। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আবহে তিনদিন ধরে লাগাতার সাক্ষাতের সময় চেয়ে চাপ বাড়িয়েছেন দোলা সেন।

Advertisement

সেই মতো এদিন দুপুরে সংসদ ভবনেই সময় দেওয়া হয়। কংগ্রেসের রেণুকা চৌধুরী, বিজেপির ভগবত কারাত সহ বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির ১৩ সদস্য বৈঠকে হাজির ছিলেন। পীযূষ গোয়েলকে তাঁরা জানান, আমেরিকার পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কার সঙ্গেও বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষিক্ষেত্রে কতটা প্রভাব পড়ছে, তা স্পষ্ট করতে হবে। সূত্রের খবর, বাণিজ্যমন্ত্রীকে বলা হয়, দার্জিলিং চায়ের জিআই তকমা রয়েছে। কিন্তু তার পরেও কেন জিরো আমদানি শুল্কে নেপালের চা ভারতে এনে কেন দার্জিলিংয়ের বলে বিক্রি রুখতে পারছে না কেন্দ্র? কফি, মশলা, পাট, রাবার, কাশ্মীরের আপেল, জাফরানের ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে চুক্তিতে ভারতের উপর কী প্রভাব পড়ছে, তাও জানতে চাওয়া হয়। কিন্তু পীযূষ গোয়েল কোনো উত্তরই দিতে পারেননি। শুধু বলেছেন, আমেরিকার সঙ্গে চুক্তিতে আগে ৫০ শতাংশ শুল্কর বিষয় ছিল। এখন সেটা কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। যা শুনে পালটা চেপে ধরেন সংসদীয় কমিটির সদস্যরা। তাঁরা বলেছেন, আগে তো তিন শতাংশ ছিল। তার চেয়ে কি ১৮ শতাংশ কম? ফলে অনেক বাড়িয়ে দিয়ে পরে সামান্য কমানো মোটেও সরকারের সাফল্য নয়।অন্যদিকে, কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষক এবং কৃষির উপর কোনো প্রভাব পড়তে দেব না। তাই কৃষি সংক্রান্ত চুক্তি আটকাতে প্রয়োজনে প্রবল আন্দোলনে নামবে কংগ্রেস। বৈঠকে উপস্থিত ১৭ জন কৃষক নেতাকে লোকসভার বিরোধী দলনেতার আশ্বাস, যেভাবে তিন কালা কৃষি কানুন বাতিল করতে মোদি সরকারকে বাধ্য করা হয়েছিল, সেভাবেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষকের উপর আঘাত আসতে দেব না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ