Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় বাড়ল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কতটা?

নিম্নচাপের রেশ কাটতেই শহর কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ উষ্ণতা। সোমবার সকাল ৯টার পর থেকেই তেড়েফুড়ে উঠেছে রোদ।

কলকাতায় বাড়ল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কতটা?
  • ২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপের রেশ কাটতেই শহর কলকাতায় চড়ছে তাপমাত্রার পারদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ উষ্ণতা। সোমবার সকাল ৯টার পর থেকেই তেড়েফুড়ে উঠেছে রোদ। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের তেজের পাশাপাশি তাপমাত্রা আরও বাড়বে। তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৯ ডিগ্রির আশেপাশে। গতকালও, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। যদিও মাত্রা দিন চার আগেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১-৩২ ডিগ্রির আশেপাশে।

বিশেষ বিষয় হল, আজকাল বৃষ্টির পরও কমছে না অস্বস্তি। শহর ঘেমেনেয়ে একসা। এক রাতের বৃষ্টি মোটেও ঠান্ডা করছে না আবহাওয়া। উল্টে পরেরদিন সকাল থেকে রোদ চাঁদি ফাটাচ্ছে শরহবাসীর।  এই প্রবল অস্বস্তির মধ্যে কোনও সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিসও। তারা জানিয়েছে, তাপমাত্রা কমবেশি এরকমই থাকবে আগামী কয়েকদিন। তবে বৃষ্টির পূর্বাভাস আছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ