Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজও আবহাওয়া মনোরম, শীতের গুগলিতে ফের শহরে ঠান্ডার আমেজ

ফের শহর কলকাতায় ফিরল শীতের আমেজ। বুধবার থেকেই কলকাতায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা টের পাচ্ছে আমজনতা।

আজও আবহাওয়া মনোরম, শীতের গুগলিতে ফের শহরে ঠান্ডার আমেজ
  • ৭ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহর কলকাতায় ফিরল শীতের আমেজ। বুধবার থেকেই কলকাতায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা টের পাচ্ছে আমজনতা। কমেছে সর্বনিম্ন তাপমাত্রার গণ্ডি। সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে ৩০-এর মধ্যে।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় সাড়ে ৩ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।

হাওয়া অফিস সূত্রে দাবি, চলতি সপ্তাহেই বসন্তের শেষ মনোরম আবহাওয়া পেতে পারে আমজনতা। এরপর থেকেই তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে মূলত এই তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গেই। উত্তরবঙ্গে এখনও ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ