Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সচিবকে হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ কলকাতা পুরসভার কমিশনার

শুক্রবার কলকাতা পুরসভায় নজিরবিহীন পরিস্থিতি নিয়ে পুরসভার সচিবালয়ের তরফে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সচিবকে হেনস্তার অভিযোগ, ক্ষুব্ধ কলকাতা পুরসভার কমিশনার
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার কলকাতা পুরসভায় নজিরবিহীন পরিস্থিতি নিয়ে পুরসভার সচিবালয়ের তরফে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

Advertisement

ঊর্ধ্বতন সরকারি আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহার, হেনস্তা করা, হুমকি দেওয়া, কাজে বাধা দেওয়ার অভিযোগ সহ একাধিক বিষয় অভিযোগপত্রের নথিভুক্ত করা হয়েছে বলে খবর। এদিকে, শুক্রবারের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের উপর চরম ক্ষুব্ধ পুর কমিশনার স্মিতা পান্ডে। তিনি বলেন, আগে কোনোদিন মেয়র পরিষদের বৈঠক বাতিল হয়নি, এমন তো নয়! মেয়রের সঙ্গে আমার কথা হয়েছিল। উনি আমাকে সার্বিক বিষয় বলেছিলেন। এখনও তো মাস শেষ হয়নি। কয়েকদিন বাকি ছিল। ওনারা তাহলে কেন এই পরিস্থিতির সৃষ্টি করলেন! যে অফিসার প্রথম দিন পুরসভায় দায়িত্ব নিয়েছেন, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। যে ঘটনা ঘটেছে, সেটা অনুচিত। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ