Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নাইটদের কোচ হতে পারেন নায়ার

গত আইপিএলে খারাপ পারফরম্যান্সের জেরে কেকেআরের কোচের চাকরি খুইয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির নতুন হেডস্যার কে হবেন?

নাইটদের কোচ হতে পারেন নায়ার
  • ২৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত আইপিএলে খারাপ পারফরম্যান্সের জেরে কেকেআরের কোচের চাকরি খুইয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির নতুন হেডস্যার কে হবেন? তা নিয়ে জোর চর্চা ক্রিকেটমহলে। সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হতে চলেছেন অভিষেক নায়ার। জানা গিয়েছে, গত সপ্তাহেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে নায়ারকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে তা ঘোষণা করা হবে।

Advertisement

কেকেআরে গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন অভিষেক। পরবর্তীকালে ভারতের জাতীয় দলেও সহকারী কোচের ভূমিকায় দেখা যায় তাঁকে। গত মরশুমে ফের কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন তিনি। মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জের প্রধান কোচের দায়িত্বও নেন। এছাড়া পুরনো বন্ধু রোহিত শর্মা ও লোকেশ রাহুলকেও ব্যক্তিগতভাবে ট্রেনিং করান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ