Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্ব ভারতে কলকাতাই একমাত্র অর্থনৈতিক হাব: সঞ্জীব সান্যাল

পূর্ব ভারতের একমাত্র অর্থনৈতিক হাব হিসেবে উঠে এসেছে কলকাতা। ভুবনেশ্বর বা রাঁচিতে যেটুকু অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, তা কলকাতার তুলনায় সামান্যই

পূর্ব ভারতে কলকাতাই একমাত্র  অর্থনৈতিক হাব: সঞ্জীব সান্যাল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ভারতের একমাত্র অর্থনৈতিক হাব হিসেবে উঠে এসেছে কলকাতা। ভুবনেশ্বর বা রাঁচিতে যেটুকু অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, তা কলকাতার তুলনায় সামান্যই। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের সদস্য সঞ্জীব সান্যাল। 

Advertisement

সঞ্জীববাবুর কথায়, দক্ষিণ ভারতে অর্থনৈতিক হাব হিসেবে কাজ করছে বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ। পশ্চিম ভারতের ক্ষেত্রে তা মুম্বই, পুনে এবং আমেদাবাদ। উত্তর ভারতে অর্থনৈতিক কাজকর্মে দিক থেকে একযোগে কাজ করছে দিল্লি-এনসিআর। পূর্ব ভারতে কলকাতা একা। সঞ্জীব সান্যাল বলেন, অন্যান্য শহরের নিরিখে কলকাতায় যে সম্পদ রয়েছে, তার তুলনায় অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে কম। তাঁর পরামর্শ, যেহেতু পশ্চিমবঙ্গ একটি উপকূলবর্তী রাজ্য, তাই এর বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক কাজকর্ম ঢেলে সাজা উচিত। একটি বড়ো সমুদ্র বন্দর এরাজ্যে অর্থনৈতিক চালচিত্র বদলে দিতে পারে, মত সঞ্জীব সান্যালের। পাশাপাশি তাঁর মন্তব্য, ভারত এখন আর্থিকভাবে ভালো অবস্থায় আছে। তাই দেশের আর্থিক বৃদ্ধির হার ৭ থেকে ৭.৫ শতাংশে ধরে রাখা সম্ভব।

Advertisement
সম্পর্কিত সংবাদ