Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের শঙ্কা, কলকাতায় চড়ছে আবহাওয়ার পারদ

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের শঙ্কা, কলকাতায় চড়ছে আবহাওয়ার পারদ
  • ১৫ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলা বাড়লেই বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা। কলকাতায় সকালের দিকে আবহাওয়া মনোরম থাকলেও দুপুরের আগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পারদ। আজ, শনিবার থেকেই শহরে উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান মোতাবেক, শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি। এই সব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা রয়েছে।

Advertisement

তবে কলকাতায় এই সময় তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ ও পশ্চিম ভারতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ-পশ্চিমী শুষ্ক হাওয়া এসে এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়িয়ে তাপপ্রবাহ সৃষ্টি করবে। বঙ্গোপসাগর থেকে এখন জলীয়বাষ্প বেশি মাত্রায় আসছে না। তাই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ এবং চড়া রোদ—তাপমাত্রা বৃদ্ধির আরও একটি কারণ। 

আবহাওয়া দপ্তরের রিপোর্ট মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৭ ডিগ্রি। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৫ ও ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ