Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেওয়াইসি করার নামে ৩ লক্ষ টাকা তুলে নিল প্রতারক

কেওয়াইসি করার নামে ৩ লক্ষ টাকা তুলে নিল প্রতারক
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: ব্যাঙ্কের কেওয়াইসি দেওয়ার নামে তিন লক্ষ টাকা খোয়ালেন বান্দোয়ান ব্লকের কর্মচারী মহাদেব মাহাত। তাঁর বাড়ি বোরো থানা এলাকায়। রবিবার বান্দোয়ান থানায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিস তদন্ত শুরু করেছে। 
Advertisement
মহাদেববাবুর অভিযোগ, একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেয়। মহাদেববাবুকে অনলাইনে কেওয়াইসি করার জন্য বলে। তখন তিনি কথামতো তাঁর প্যানকার্ড, ছবি মোবাইলে পাঠিয়ে দেন। তারপরেই তার বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। পরে তিনি দেখেন, ৫০ হাজার করে মোট ৬ বার তুলে নিয়েছে। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
সম্পর্কিত সংবাদ