Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কোহলির!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই খেলতে গিয়েছেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট কোহলির!
  • ১৬ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

পার্থ, ১৬ অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই খেলতে গিয়েছেন বিরাট কোহলি। শুভমান গিলের নেতৃত্বে ওডিআই টিমে বিরাট ছাড়াও রয়েছেন রোহিত শর্মা। আজ, বৃহস্পতিবার (ভারতীয় সময়) ভোরে পার্থে পৌঁছেছেন বিরাট, শুভমান, রোহিত শর্মারা। তার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কিং কোহলি। এক্সে বিরাট লিখেছেন, ‘যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই সে সত‍্যিকারের ব‍্যর্থ।’ ঠিক যখন আর কয়েকদিন বাদেই অজিদের মুখোমুখি হবে ভারত। তখনই কোহলির এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ক্রীড়ামহল।

Advertisement

কারণ ওডিআই ক্রিকেটের দায়িত্ব পরবর্তী জেনারেশনদের হাতে তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজে ওয়ান ডেতে ভালো পারফরম্যান্স না করতে পারলে কোহলি-রোহিতদের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে। সূত্রের খবর, বিরাট ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপ খেলতে চান। তার আগে ব্যাট-প্যাড তুলে রাখার ইচ্ছা নেই তাঁর। লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টি-২০ ক্রিকেটে অবসর নিয়েছেন। তাই বিরাটের লক্ষ্য ওয়ানডে। কিন্তু তার জন্য পারফরম্যান্স দরকার। নইলে কেরিয়ারে কোপ পড়তে পারে। এমনই আশঙ্কা থেকে এই পোস্ট করেছেন কিং কোহলি। মত বিশেষজ্ঞদের। তাই হাল ছাড়তে চাইছেন না তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ