সুনীল গাভাসকর: গোটা দলকে অভিনন্দন। মন ভরিয়ে দেওয়ার মতো মুহূর্ত। সিরিজের বাকি ম্যাচে এমন জয় আরও দেখতে চাই। পাঁচদিনের ম্যাচের প্রতিটা সেশন উপভোগ করলেন দর্শকরা।
সুনীল গাভাসকর: গোটা দলকে অভিনন্দন। মন ভরিয়ে দেওয়ার মতো মুহূর্ত। সিরিজের বাকি ম্যাচে এমন জয় আরও দেখতে চাই। পাঁচদিনের ম্যাচের প্রতিটা সেশন উপভোগ করলেন দর্শকরা।
শচীন তেন্ডুলকর: ভারত বাধ্য করেছে ইংল্যান্ডকে অন্যভাবে খেলতে। বলাই বাহুল্য, আকাশদীপই সবচেয়ে বেশি নজর কাড়ল বোলারদের মধ্যে। রুটকে যে বলে বোল্ড করেছে তা তো এই সিরিজের সেরা ডেলিভারি।
রবি শাস্ত্রী : প্রতিটি বিভাগেই বিপক্ষকে টেক্কা দিয়েছে ভারত। দলগত সংহতির জয়। ক্যাপ্টেন গিল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পেসারদের লাইন ও লেংথ সত্যিই তারিফযোগ্য।
বিরাট কোহলি: গিল ব্রিগেডকে অভিনন্দন। ভয়ডরহীন ক্রিকেট খেলে ইংল্যান্ডকে কোণঠাসা করেছে টিম ইন্ডিয়া। সিরাজ ও আকাশদীপের আলাদা করে প্রশংসা প্রাপ্য। বিপক্ষ ব্যাটারদের কখনও স্বস্তিতে থাকতে দেয়নি ওরা।
সৌরভ গাঙ্গুলি: আগ্রাসী ক্রিকেট খেলে দুরন্ত জয়। গিল এককথায় অনবদ্য। সিরাজ ও আকাশদীপ বিস্ফোরক। বুমরাহর অভাব বুঝতে দেয়নি ওরা। ক্যাপ্টেন গিলে জন্য এর চেয়ে ভালো কিছুই হতে পারে না।
যুবরাজ সিং: ডেরায় প্রবেশ করে প্রতিপক্ষকে বশ মানানোর আনন্দই আলাদা। বুমরাহর অনুপস্থিতিতে ইংল্যান্ডকে কোণঠাসা করেছে ভারতীয় দল। গিল আগের চেয়ে অনেক পরিণত।
ভিভিএস লক্ষ্ণণ: প্রথম টেস্টে হারের পর মনে রাখার মতো কামব্যাক। এই জয় টিম স্পিরিটের। টিম ইন্ডিয়াকে পরের ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা।