Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্যাসন্তান জন্ম দেওয়ায় বালুরঘাটে বধূকে মারধর

কন্যাসন্তান জন্ম দেওয়ায় বালুরঘাটে বধূকে মারধর
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: কন্যাসন্তান জন্ম দেওয়ায় এক বধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। নির্যাতিতা ওই বধূ বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন। বালুরঘাটের কামারপাড়ার অমিত মুর্মুর সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয় তাঁর। ওই বধূর ১০ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে। কন্যাসন্তানের পোলিও কার্ড আনার জন্য শ্বশুরবাড়ি গেলে ফের তাঁকে মারধর করা হয়। নির্যাতিতা বর্তমানে বালুরঘাটের রাজুয়া এলাকায় বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা পুলিস। নির্যাতিতা বধূর অভিযোগ, কন্যাসন্তান হওয়ার পর থেকে তাঁর উপর নির্যাতন শুরু হয়। অমিত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় বধূর উপর আরও বেশি অত্যাচার চলত। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ