Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্যাশ্রী প্রকল্পের ‘কাটমানি’ নিতে এসে পাকড়াও এক যুবক

কন্যাশ্রী প্রকল্পের ‘কাটমানি’ নিতে এসে পাকড়াও এক যুবক
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: মহিলার থেকে কন্যাশ্রী প্রকল্পের টাকার ‘কাটমানি’ নিতে এসে পাকড়াও হল এক যুবক। শুক্রবার বিকেলে ভগবানগোলার নেতাজি মোড় এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিস জানিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি ভগবানগোলার কুঠিরামপুর পঞ্চায়েতের গোবরা গ্রামে। বিষয়টি দেখা হচ্ছে। 
Advertisement
রানিতলা থানার বিডিও পাড়া এলাকার যুবতী বলেন, আমি এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারি গোবরা গ্রামের ওই যুবক কিছু টাকার বিনিময়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে। তাই আমি ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ডকুমেন্টস দিই। পরবর্তীতে কন্যাশ্রী প্রকল্পের টাকাও পাই। এখন ওই যুবক দাবি করছে তাকে ২৫ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দিতে হবে। না দিলে কোনও ডকুমেন্টস ফেরত দেবে না। বাধ্য হয়ে এদিন তাকে টাকা দিতে আসি। 
বিষয়টি স্থানীয় মানুষজন জানতে পেরে ওই যুবককে ধরে ফেলে। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ