Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্যাকুমারিকা থেকে উদ্ধার অপহৃত নাবালিকা, ধৃত অপহরণকারী যুবক

কন্যাকুমারিকা থেকে উদ্ধার অপহৃত নাবালিকা, ধৃত অপহরণকারী যুবক
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: সুদূর কন্যাকুমারিকা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার এবং অপহরণকারী যুবককে গ্রেপ্তার করল ভূপতিনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পূর্ণ বারিক। তার বাড়ি ভূপতিনগরের অর্জুননগরের চিংড়া গ্রামে। শুক্রবার ধৃত যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।  বিচারক তার ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছেন। নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী হাটুরিয়া গ্রামের এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে ২৫ বছরের যুবক পূর্ণ। মেয়ে নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। এরপর দিনকয়েক আগে এএসআই তড়িৎ মণ্ডলের নেতৃত্বে পুলিসের একটি টিম কন্যাকুমারিকা যায়। শেষ পর্যন্ত জানতে পারে, পূর্ণ একটি ইটভাটায় কাজ করে। এরপর ওই যুবককে গ্রেপ্তার এবং  তার হেফাজত থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দু’জনকে থানায় নিয়ে আসে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ