Bartaman Logo
১০ জুন, ২০২৬

কন্যাদানের পরই মৃত্যু বাবার

কন্যাদানের পরই মৃত্যু বাবার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: বিয়ের অনুষ্ঠানের আনন্দ এক মুহূর্তই বদলে গেল বিষাদে। কন্যাদানের আচার শেষ করেই আচমকা অসুস্থ হয়ে পড়েন কনের বাবা কুদিকিয়ালা বালচন্দ্রম। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কর্ণাটকের কামারেড্ডি জেলার জঙ্গমপল্লি গ্রামে। সোশ্যাল মিডিয়ায় কন্যাদানের পরবর্তী মুহূর্তের ভিডিও  সামনে এসেছে। বড় মেয়ে কনক মহালক্ষ্মীর কপালে তিলক দেওয়ার পরই মাটিতে পড়ে যান ৫৬ বছরের বালচন্দ্রম। চিকিৎসকদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠান পিছতে চাননি। বাবার দেওয়া তিলক কপালে পরেই বিয়ে সম্পন্ন করেন মেয়ে। জানা গিয়েছে, আদতে রামেশ্বরপল্লির বাসিন্দা বালচন্দ্রম বর্তমানে কামারেড্ডিতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন। শুক্রবার বেঙ্গালুরুর এক অনুষ্ঠানবাড়িতে বড় মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ