Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্তেশ্বর গড়ের মাটি কাটার তদন্তে খোদ ভূমি আধিকারিক

কান্তেশ্বর গড়ের মাটি কাটার তদন্তে খোদ ভূমি আধিকারিক
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: খবরের জেরে কান্তেশ্বর গড়ের মাটি কাটার অভিযোগ খতিয়ে দেখলেন বিএলআরও। সোমবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের মধ্য সর্বেশ্বর জয়দুয়ার গ্রামে ঐতিহ্যবাহী কান্তেশ্বর গড়ের মাটি কাটার অভিযোগের খবর প্রকাশিত হয়। বুধবার শীতলকুচি বিএলআরও প্রভাস পাহান, শীতলকুচি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সহ অন্যরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। শীতলকুচির বিএলআরও প্রভাস পাহান জানান, অভিযোগ খতিয়ে দেখতে  ঘটনাস্থলে যাওয়া হয়েছে। গড়ের মাটি কাটা সম্পূর্ণ অবৈধ, তা বাসিন্দাদের বোঝানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ