Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টেনারের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু

কন্টেনারের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার সময় কন্টেনারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কে বড়ঞা থানার সুন্দরপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম টগর মণ্ডল(৫১)। তাঁর বাড়ি বড়ঞার মালিয়ান্দি গ্রামের বাটিপাড়া লক্ষ্মী মন্দিরের পিছনে। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কন্টেনারটি আটক করা হয়েছে। চালক পলাতক। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ় কিছুটা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। রাসায়নিক সার কেনার জন্য টাকার প্রয়োজন হয়ে পড়েছিল। তাছাড়া এদিন এক আত্মীয় বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণও ছিল। সেখানে যাওয়ার জন্য টাকার দরকার ছিল। তাই তিনি প্রয়োজনীয় টাকা তুলতে যাচ্ছিলেন। পৌনে ১১টা নাগাদ সুন্দরপুর গ্রামের কাছে কন্টেনারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী আবুল হাসনাত বলেন, সুন্দরপুর চৌরাস্তায় সাইকেল নিয়ে উঠতেই কন্টেনারের সামনে পড়ে যান ওই প্রৌঢ়। তিনি কন্টেনারের চাকায় পিষ্ট হন। সাইকেল দুমড়েমুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের আত্মীয় সজল মণ্ডল বলেন, একমাত্র রোজগেরে মানুষটি চলে যাওয়ায় পরিবারের সকলে পথে বসে গেল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ