Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টেইনারের নীচে আটকে বাইক, জখম ২

কন্টেইনারের নীচে আটকে বাইক, জখম ২
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চলন্ত একটি কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় বাসিন্দারা কন্টেইনারে আগুন দেখে ছুটে আসেন। মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। খবর পেয়ে ইসলামপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্সেল বোঝাই কন্টেইনারটি ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুতবাগান এলাকায় একটি বাইকে ধাক্কা মেরে পালানোর সময় কন্টেইনারের নীচে আটকে যায় বাইকটি। সেই অবস্থায় কন্টেইনারটি প্রায় ৩ কিমি গেলে বাইকের ঘর্ষণে আগুন লেগে যায়। এই ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী মহম্মদ রফিক বলেন, বাইকে থাকা দুই ব্যক্তিকে জখম অবস্থায় দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কন্টেইনারের সঙ্গে বাইকটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিস চালককে আটক করেছে। পুলিস জানিয়েছে, জাতীয় সড়ক থেকে কন্টেইনারটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসলামপুর দমকলের সাব-অফিসার রওশন আলম বলেন, গাড়ির নীচে বাইক আটকে থাকায় ঘর্ষণজনিত কারণে আগুন লাগতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ