নিজস্ব প্রতিনিধি, তমলুক: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটের মুখে ফের তৃণমূল নেতার বাড়িতে এনআইএ টিম পৌঁছল। শুক্রবার ভোরে প্রায় ১০জন এনআইএ অফিসারের একটি টিম কাঁথি শহরে ২১নম্বর ওয়ার্ডে কনকপুরে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। ওই তৃণমূল নেতা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। পাশাপাশি কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচনে প্রার্থীও। ২০২২ সালে নাড়ুয়াবিলা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত মানব পড়ুয়া। এর আগেও তাঁকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। তবে, সুপ্রিম কোর্ট থেকে ওই মামলায় মানব পড়ুয়া এবং অপর তৃণমূল নেতা নবকুমার পণ্ডা জামিন পেয়েছেন। জামিনে থাকা ওই তৃণমূল নেতার বাড়িতে ভোর সাড়ে ৩টে নাগাদ কড়া নাড়ে এনআইএ। সঙ্গে ছিল আধাসেনার সুরক্ষা বলয়। বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর ওই নেতাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। গোটা পর্বটি ভিডিওগ্রাফি করা হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ এনআইএ অফিসাররা বেরিয়ে যান।
Advertisement
উল্লেখ্য, ২০২২ সালে ২ডিসেম্বর ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা গ্রামে রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার সহ দলের আরও দুই কর্মীর মৃত্যু হয়। অভিযোগ, বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হয়। তাতে তিনজনের দেহ ছিন্নভিন্ন হয়। আদালত ওই ঘটনার তদন্তের জন্য এনআইএকে দায়িত্ব দেয়। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে একদফায় এনআইএ আটজন তৃণমূল নেতাকে নোটিস পাঠিয়েছিল। কয়েকজন নোটিস পেয়ে অফিসে হাজিরা দেন। তারপর ২০২৪ সালে লোকসভা ভোটের প্রাক্কালে আবারও সক্রিয় হয় এনআইএ।
গত ৬ এপ্রিল ভোররাতে এনআইএ ভূপতিনগর থানার নাড়ুয়াবিলা ও নীচনাড়ুয়া গ্রামে হানা দেয়। ওই দুই গ্রাম থেকে তৃণমূল নেতা মনোব্রত জানা ও বলাইচরণ মাইতিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মনোব্রতকে গ্রেপ্তারের সময় এজেন্সির গাড়ি লক্ষ্য করে হামলা হয়। তাতে এনআইএ-র দুই অফিসার জখম হন। গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই মামলায় ধৃত দুই নেতা ছাড়াও মানব পড়ুয়া এবং আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতি নবকুমারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। মানব এবং নবকুমার দু’জনে জামিনে আছেন। শুক্রবার প্রায় ছ’ঘণ্টা ধরে নিজের বাড়িতে মানব পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে এজেন্সি।
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটের ৪৮ঘণ্টা আগে তৃণমূল প্রার্থীর বাড়িতে এনআইএ অভিযানের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির কথায় এজেন্সির অভিযান চলে বলে অভিযোগ শাসক দলের। এনিয়ে মানববাবু বলেন, ভোরে এনআইএ অফিসাররা এসে পৌঁছন। নাড়ুয়াবিলা বোমা বিস্ফোরণ মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। কোনওকিছু বাজেয়াপ্ত করা হয়নি। আমি পূর্ণ সহযোগিতা করেছি। জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, বিজেপির কথায় কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের মুখে এজেন্সির এই সক্রিয়তা। এর আগেও ভোটের মুখে এজেন্সির তৎপরতায় বিজেপি সুবিধা করতে পারেনি। এবারও তার অন্যথা হবে না। ভগবানপুরের বিধায়ক বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি বলেন,আদালতের নির্দেশে এনআইএ ওই বিস্ফোরণ মামলায় তদন্ত করছে। ওই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়িতে এজেন্সি হানা দিচ্ছে।