সংবাদদাতা, কাঁথি: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ বর(৪২)। রবিবার তাঁকে মারিশদা থানার আকন্দি এলাকায় রাস্তার ধারে পড়েছিলেন। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি মারিশদার ফতেপুর এলাকায়। তবে তিনি শ্বশুরবাড়ি আকন্দিতে থাকতেন। বিশ্বজিৎ কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের হেঁড়িয়া(খেজুরি) শাখার কর্মী ছিলেন। ওই ব্যাঙ্ককর্মী অসুস্থ হয়ে মারা গিয়েছেন, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, তা স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনাটি মারিশদা থানায় জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, পরিবারের তরফে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



