Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পান ব্যবসায়ীর উপরে ছুরি হামলা, চাঞ্চল্য কোচবিহারে

শুক্রবার রাতে কোচবিহার শহরে এক পান ব্যবসায়ীর উপরে ছুরি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপতালে নিয়ে যান।

পান ব্যবসায়ীর উপরে ছুরি হামলা, চাঞ্চল্য কোচবিহারে
  • ৪ জুলাই, ২০২৫ ২২:০৭
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার রাতে কোচবিহার শহরে এক পান ব্যবসায়ীর উপরে ছুরি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপতালে নিয়ে যান। জখম ব্যবসায়ীর নাম আরোয়ার হক। বর্তমানে চিকিৎসাধীন তিনি। পুলিস  অভিযুক্তকে আটক করেছে। 

Advertisement

জানা গিয়েছে, কোচবিহার এমজেএন  হাসপাতালের আউটডোরের সামনে পানের দোকান আছে আরোয়ার হকের। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ এক ব্যক্তি তাঁর দোকানে আসেন। সে সময় উভয়ের মধ্যে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে হঠাৎ আরোয়ারের উপরে ছুরি নিয়ে চড়াও হয় আগন্তুক। এর পরে বেপরোয়া ছুরি চালাতে শুরু করে সে। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। আক্রান্ত পান ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাঁরা। সেইসঙ্গে আক্রমণকারীকেও ধরে ফেলে সাধারণ মানুষ। সে মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ