সংবাদদাতা, কান্দি: শনিবার সকালে কান্দি থানার পাতেণ্ডা গ্রাম থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম খুশিনা খাতুন(১৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে খুশিনা কোনও কারণে বাড়িতে মনমরা হয়ে থাকতেন। পরিবারের লোকজন কারণ জানার চেষ্টা করেও বিফল হন। শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান। এদিন সকালে ঘুম থেকে ডাকতে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিস মৃতদেহ ময়নাতদন্ত করিয়েছে।



