Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে যুবকের কান কাটায় গ্রেপ্তার ৩

কান্দিতে যুবকের কান কাটায় গ্রেপ্তার ৩
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: দু’দিন আগে একটি হামলায় এক যুবকের কান কেটে দেওয়ার ঘটনায় কান্দি থানার পুলিস তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল। ধৃতদের নাম শিবম দাস, কৌশিক দাস ও অরিন্দম সাহা। তাদের বাড়ি কান্দি শহরেই। বৃহস্পতিবার তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম বীজিত গায়েন প্রত্যেককে চারদিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ জেমো এলাকার নয়ন বাগদি ও প্রসেন বাগদি কান্দির প্রভাকরপাড়ার গৌড়তলার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় চার যুবক তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। দু’জনকেই ব্যাপক মারধর করা হয়। হামলার সময় নয়ন দাসের একটি কান কেটে মাটিতে কেটে পড়ে যায়। নয়নবাবু এখন চিকিৎসাধীন রয়েছেন। 
সম্পর্কিত সংবাদ