Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কান্দিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: সোমবার রাতে কান্দি থানার বোলতুলি গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম কিরণ দাস(৩৪)। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন পুলিস মৃতের বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক ধরে ওই যুবক কোনও কারণে হতাশায় ভুগছিলেন। বাড়িতে অভাবও রয়েছে। এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ