সংবাদদাতা, কান্দি: শনিবার সকালে কান্দি পুরসভার জীবধরপাড়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম রাহুল পাল(৩৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফেরেন। কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



