সংবাদদাতা, কান্দি: কান্দি ব্লকের জামনা গ্রামে পঞ্চায়েতের রাস্তা তৈরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাস্তা তৈরি নিয়ে আদালতের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার এনিয়ে গ্রামে চাঞ্চল্য ছড়ায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কুমারসন্দ পঞ্চায়েতের ওই গ্রামে ৩২০ মিটার দৈর্ঘ্যের একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু, কাজ শুরু পর একটি কৃষি জমির মালিকানা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় জমি মালিক হিসেবে আমোদ আলি শেখ কান্দি মহকুমা আদালতে একটি সিভিল মামলা করেন। যা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এদিন বিতর্কিত সেই জমিতে রাস্তা তৈরির সময় চাঞ্চল্য ছড়ায়। আমোদ আলি বলেন, রাস্তাটি জমির মাঝ বরাবর করা হচ্ছে। এতে জমির চরম ক্ষতি হল। আমরা জমির একপাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিলাম। কিন্তু, গায়ের জোরে জমির মাঝ বরাবর রাস্তা করা হচ্ছে। ঘটনার কথা প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও লাভ হল না। এমনকী আদালতের নির্দেশও মানা হল না।
যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান নুরনেহার বেগম বলেন, জমি নিয়ে কোনও বিতর্ক নেই। সামান্য একটু জমির উপর দিয়ে রাস্তা করা হচ্ছে বলে জমি মালিককে অন্য জায়গায় জমিও দেওয়া হয়েছে। এমনকী জমির জন্য টাকা নিতে চাইলেও উন্নয়নের স্বার্থে তা দেওয়া হবে। এই রাস্তা হলে স্কুলের ছাত্রছাত্রী থেকে বাসিন্দারা উপকৃত হবেন। তাছাড়া ওই জমির ২০জন মালিক রয়েছেন। ১৯জনেরই রাস্তা তৈরির পক্ষে সায় রয়েছে।