সংবাদদাতা, কান্দি: মানসিক ভারসাম্যহীন ভাইদের কপালে ফোঁটা দিলেন মানসিক ভারসাম্যহীন বোনেরা। রবিবার এই দৃশ্য দেখা গিয়েছে কান্দি থানার জেমো এলাকার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত মানসিক হাসপাতালে। এমন ভাইফোঁটার অনুষ্ঠান করতে পেরে খুশি কর্তৃপক্ষও।
Advertisement
ওই আবাসে বর্তমানে মোট ৪৮জন পুরুষ ও মহিলা রয়েছেন। যাঁরা প্রত্যেকেই মানসিক ভারসাম্য হারিয়েছেন। সেখানে কারও তিনবছর কারও বা ৩০ বছর ধরে চিকিৎসা চলছে। তবে সারাবছর চার দেওয়ালের মধ্যেই তাঁদের কাটাতে হয়। যদিও বছরের বিভিন্ন উৎসব থেকে তাঁরা ব্রাত্য হন না। পুজোর মতন ভাইফোঁটার উৎসবেও তাঁরা সামিল হতে পেরেছেন।



