Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে মনসা মন্দিরে ফের চুরি

কান্দিতে মনসা মন্দিরে ফের চুরি
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কান্দি থানার পার্বতীপুর গ্রামে মনসা মন্দিরে ফের চুরি হল। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা মন্দিরের একটি পিতলের ফণা চুরি করে নিয়ে গিয়েছে বলে মন্দির কমিটির অভিযোগ। তবে ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে কান্দি থানার পুলিস জানিয়েছে। প্রসঙ্গত, ওই মন্দিরে গত কয়েক বছরে বারবার চুরির ঘটনা ঘটেছে। এমনকী সোনার ফণাও চুরি হয়েছে। বারবার চুরি হওয়ায় প্রায় দু’বছর আগে মন্দিরে সোনার বদলে পিতলের একটি ফণা রাখা হয়েছিল। বুধবার সকালে মন্দিরে এসে পিতলের ফণাটি দেখা যায়নি। সেটি চুরি গিয়েছে। মন্দির কমিটির সদস্য প্রভাত চক্রবর্তী বলেন, বারবার চুরি হলেও দুষ্কৃতীদের ধরা যায়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ