Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে এক পাতা ট্যাবলেট খেয়ে মৃত্যু

কান্দিতে এক পাতা ট্যাবলেট খেয়ে মৃত্যু
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: একটির বদলে খেয়ে ফেলেছিলেন এক পাতা ট্যাবলেট। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো গেল না। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রত্নাকর পাল(৪০)। বাড়ি কান্দির ভাণ্ডেরা গ্রামে। ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রত্নাকরবাবুর মৃগী রোগ ছিল। যে কারণে তাঁকে প্রতিদিন একটি করে প্রতিষেধক মূলক ট্যাবলেট খেতে হতো।  
Advertisement
সম্পর্কিত সংবাদ