Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু

কান্দিতে ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: শনিবার ভোরে কান্দিতে ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাবির শেখ(৩৬)। তাঁর বাড়ি ভবানীপুর গ্রামে। এদিন বহরমপুর-সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়কের কান্দি থানার পুরন্দরপুর ও পার্বতীপুর গ্রামের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সাবির আত্মীয় বাড়ি যাওয়ার জন্য বাস ধরতে পুরন্দরপুর যাচ্ছিলেন। সেই সময় বহরমপুরের দিকে তিনটি বালিবোঝাই ডাম্পার যাচ্ছিল। পিছনের ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। পুলিস ঘাতক বালিবোঝাই ডাম্পারটি আটক করেছে। চালক পলাতক।
Advertisement
মৃতের কাকা মনিরুল শেখ বলেন, ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পর্কিত সংবাদ