Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে দোকানে চুরি ও মালিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই

কান্দিতে দোকানে চুরি ও মালিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: চুরি ও দোকান মালিককে মারধরের ঘটনায় শনিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিস। ধৃতদের নাম সোনারুল শেখ ও সুমন শেখ। তাদের বাড়ি কান্দি থানার মহালন্দি গ্রামে। রবিবার দু’জনকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মহালন্দি গ্রামের একটি হার্ডওয়ার দোকানে বেশকিছু সামগ্রী চুরি করে পালায় সোনারুল। এরপর দোকান মালিক আমিরুল হোসেন তার পিছু ধাওয়া করে বাড়ি পৌঁছলে সোনারুল ও তার মামাত ভাই সুমন বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এরপর আক্রান্ত দোকান মালিক কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস ওইদিন রাতে দু’জনকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ