Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে ভস্মীভূত খড়ের পালুই

কান্দিতে ভস্মীভূত খড়ের পালুই
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: আগুনে ভস্মীভূত হল খড়ের পালুই। বৃহস্পতিবার বিকেলে কান্দি থানার সহিসপাড়ায় এঘটনা ঘটেছে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, বিদ্যুতের তারের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। ক্ষতিগ্রস্ত চাষি সাইফুল শেখ বলেন, এদিন বিকেলে হঠাৎ খড়ের পালুইয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দমকলে খবর দিই। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ