Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেন্দ্রের ‘দিশাহীনতা’র জেরেই ডুবছে দেশের অর্থনীতি: খাড়্গে

কেন্দ্রের ‘দিশাহীনতা’র জেরেই ডুবছে দেশের অর্থনীতি: খাড়্গে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারীদের তহবিল তুলে নেওয়াকে ভারতের অর্থনীতির উন্নতির প্রতিফলন বলে দাবি করেছিলেন নির্মলা সীতারামন। তাঁর যুক্তি ছিল, এদেশে শেয়ার থেকে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। যা ঘরে তুলছে বিদেশি লগ্নিকারীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন যুক্তিকে হাস্যকর বলে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর পাল্টা দাবি, মোদি সরকারের দিশাহীনতার কারণে দেশের অর্থনীতি ধসে পড়ছে। যার জেরে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন।
Advertisement
মঙ্গলবার এনিয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সভাপতি লেখেন, ‘চলতি বছরে এখনও পর্যন্ত ভারতীয় বাজার থেকে ৪৫ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে। সর্বশেষ ত্রৈমাসিকে গত পাঁচ বছরের মধ্যে সবথেকে খারাপ ফলাফল করেছে নিফটি-৫০ সংস্থাগুলি। পতন হতে হতে ডলারের তুলনায় টাকার দর এসে ঠেকেছে ৮৭-তে। যার অর্থ আকাশ ছুঁয়েছে বাণিজ্য ঘাটতি। শেষ পাঁচ বছরে আমদানি ৬২.২১ শতাংশ বেড়েছে। আর এই পরিস্থিতিতেও মোদি সরকারের অর্থমন্ত্রী বলছেন, আমাদের অর্থনীতি ভালো রিটার্ন দিচ্ছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ