সংবাদদাতা, ধূপগুড়ি: কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারের উপর আস্থা রাখলেন কেএলও’র বিদেশ সচিব পাভেল কোচ। এমনকী কামতাপুরীদের সমস্যা সমাধানে রাজ্যের হস্তক্ষেপ চেয়ে বুধবার ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ছাড়েন পাভেল। যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’।
Advertisement
কেএলও চিফ জীবন সিংহের ডান হাত হিসেবে পরিচিত পাভেল। প্রসঙ্গত, জীবন সিংহ অস্ত্র ছেড়ে শান্তির পথে আসায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে ‘পিস টক’-এর দাবি জানিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। বেশকিছু দিন আগে কয়েকশো মানুষ জীবন ও পাভেলের ছবি নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
এমনকী ‘পিস টক’ না হওয়ায় কেন্দ্রের প্রতি ক্ষোভ লক্ষ্য করা গিয়েছিল জীবন অনুগামীদের মধ্যে। পাভেল ভিডিও বার্তায় বলেন, জীবন সিংহ শান্তির পথে আসার পর কেন্দ্রীয় সরকার আমাকে আসার জন্য চাপ সৃষ্টি করে। বলা হয় আমি এলেই আমাদের দাবিদাওয়া পূরণ করা হবে। কিন্তু ফিরে আসার প্রায় একবছরের মাথাতেও কোনও আশার আলো দেখছি না।
এমনকী এখনও পর্যন্ত শান্তি আলোচনা হয়নি। এর মধ্যে আমাকে অসম বাদে পশ্চিমবঙ্গে আন্দোলন করার কথা বলা হয়। বিষয়টি নিয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব সকলকে নিয়ে বসে এই সমস্যার সমাধান করার। কেএলও ইস্যুতে কেন্দ্র শম্বুক গতিতে চলায় দিল্লির প্রতি যে ক্ষোভ তা পাভেলের ভিডিও’তে প্রকাশ্যে এসেছে।