সংবাদদাতা, কান্দি: কাঁঠালতলা, লিচুতলা, নিমতলার পরিবর্তে এবার কান্দি শহরের বিভিন্ন রাস্তার নামকরণ হবে বিশিষ্ট ব্যক্তিদের নামে। মাস তিনেকের মধ্যেই শহরের কয়েকটি রাস্তার নামকরণ হতে চলেছে। তাতে যেমন আচার্য রামেন্দ্রসুন্দরের নাম থাকছে, তেমনি সৈয়দ মুস্তফা সিরাজের নামেও রাস্তা হতে চলেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়গুলিরও নামকরণ হতে চলেছে। প্রসঙ্গত, প্রাচীন এই শহরে সংকীর্ণ রাস্তাই বেশি। রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ও। যেখানে সবসময় বাসিন্দাদের ভিড়ভাট্টা লেগেই থাকে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় নতুন বসতিও গড়ে উঠছে। তবে সমস্যা হল রাস্তাগুলির নাম না থাকায় অনেকেই সমস্যায় পড়েন। বহিরাগতদের ঠিকানা বলা হয়, বাঁধাপুকুরের ধার বা নাচপুকুরের পাড় ইত্যাদি বলে। নয় তো কাঁঠালতলা, তারামাতলা, নিমতলা, আলুপট্টি, লিচুতলা এইসব বলে। তাতে বহিরাগতদের সমস্যা মেটে না। রাস্তার নাম থাকলে এমন সমস্যায় পড়তে হয় না বলে বাসিন্দাদের দাবি।
Advertisement
তাই সম্প্রতি কান্দি পুরসভা এক বোর্ড মিটিংয়ে শহরের বিভিন্ন রাস্তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি মোড়েরও নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাস্তা ও মোড়গুলির নামকরণ করা হবে কান্দি মহকুমার বিশিষ্টজন অথবা জেলার জন্য যাঁদের অবদান রয়েছে তাঁদের স্মৃতিতে। এই তালিকায় রয়েছেন আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, গোলবদন ত্রিবেদী, বঙ্কিম ত্রিবেদী, সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ, কান্দির রাজাবাবু অতীশচন্দ্র সিংহ, রাজাবাবু বিকাশচন্দ্র সিংহ, রাজাবাবু জগদীশচন্দ্র সিংহ প্রমুখ।
প্রসঙ্গত, গত কয়েক বছরে কান্দি শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মনীষীর মুর্তি বসান হয়েছে। শহরের সাংস্কৃতিক পরিবেশ তৈরির উদ্দেশে পুরসভা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শহরে প্রায় ১৯টি মূর্তি বসানো হয়েছে বলে পুরসভা সূত্রে জানান হয়েছে। আগামীতে আরও কয়েকটি মূর্তি বসতে চলেছে। পুরসভার পক্ষ থেকে ওইসব জায়গাও মনীষীদের নামে করা হবে।
পুর চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, কান্দির বিশিষ্টজন ও প্রবীণদের সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র পোস্টাল ডির্পাটমেন্টের কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। মাসতিনেক পর নামকরণ প্রক্রিয়া শুরু হবে। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, নামকরণের দাবি কান্দির বাসিন্দাদের বহু বছরের। পুরসভা বাসিন্দাদের দাবির মর্যাদা রাখতে চলেছে। এতে আমিও কান্দিবাসী হিসেবে গর্বিত। পুরসভার এই উদ্যোগকে বাসিন্দারা সাধুবাদ জানাচ্ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শহরে চর্চাও শুরু হয়েছে। যদিও নাট্যশিল্পী শ্রীকান্ত দাস বলেন, মনীষীদের নামে রাস্তা বা গুরুত্বপূর্ণ মোড়ের নামকরণ ভালো উদ্যোগ। তবে ব্যাপারটি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মনে হয়েছে। মনীষীদের নিয়ে ভোটের রাজনীতি করলে প্রকৃত মর্যাদা দেওয়া হয় না।