Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দির রানিপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক

কান্দির রানিপুরে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। শনিবার রাতের ওই ঘটনা বড়ঞা থানার রাণিপুর গ্রামের। ধৃতের নাম টিটু বিত্তার। রানিপুর গ্রামে তার বাড়ি। রবিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম বিজিত গায়েন একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সোমবার তাকে ফের পকসো আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
Advertisement
প্রসঙ্গত, শনিবার দুপুরে ওই গ্রামের এক পাঁচ বছরের শিশুকন্যাকে খেলা করতে নিয়ে যাওয়ার নাম করে ধৃত যুবক গ্রামের জঙ্গলে নিয়ে যায়। এরপর শিশুকে জঙ্গলের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বাড়ির লোকজন শিশুর খোঁজে বেরোলে জঙ্গল থেকে ওই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। 
সম্পর্কিত সংবাদ