Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দার মা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের কাউন্সেলিং

কেন্দার মা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের কাউন্সেলিং
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: ১২ বছরের সন্তানের আত্মহত্যার দু’দিনের মধ্যেই আত্মঘাতী হন মা। পুরুলিয়ার কেন্দা থানার হরিহরপুর গ্রামের এমন ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। ঘটনায় ভেঙে পড়ে পরিবার। বর্তমানে শোকে ভেঙে পড়েছেন মৃতার স্বামী ও মেয়ে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়াতে  পৌঁছল শিশু সুরক্ষা কমিটি। বুধবার শিশুশিক্ষা কমিটির তিন সদস্য হরিহরপুর গ্রামে যান। সেখানে নীলকমল প্রামাণিক ও তাঁর ১৬ বছরের মেয়ের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন কেন্দা থানার ওসি দীপঙ্কর বিশ্বাস সহ বিডিও অফিসের প্রতিনিধি দল। এদিন বাবা ও মেয়ের কাউন্সেলিং করা হয়।
Advertisement
মোবাইলে চরম নেশার কারণে মা বকাবকি করায় গত রবিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল নীলকমলবাবুর ১২ বছরের ছেলে বাপি প্রামাণিক। ছেলের মৃত্যু শোক সামলাতে না পেরে দু’দিনের মাথায় মঙ্গলবার আত্মঘাতী হয়েছিলেন মা সুশীলা প্রামাণিক(৪২)। জোড়া শোক সামলাতে না পেরে মাঝেমধ্যেই জ্ঞান হারাচ্ছেন নীলকমলবাবু। ষোল বছরের মেয়ের মনের অবস্থাও ভালো নয়। তারাও নিজেদের শেষ করে দেওয়ার কথা বলছিল বারবার। পরিস্থিতি খারাপ বুঝে বাড়িতে বাবা-মেয়েকে আগলে রাখেন আত্মীয়স্বজনরা। বুধবার সেখানে যান সমাজ কল্যাণ দপ্তরের আওতাভুক্ত শিশু সুরক্ষা কমিটির তিন সদস্যের দল।
সম্পর্কিত সংবাদ