Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দার গ্রামে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, মারধর, তদন্তে পুলিস

কেন্দার গ্রামে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, মারধর, তদন্তে পুলিস
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: পুরানো জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শনিবার সকালে পুরুলিয়ার কেন্দা থানার দরোডি গ্রামের ঘটনা। এ বিষয়ে দুটি পরিবার একে অপরের বিরুদ্ধে ওই দিন কেন্দা থানায় লিখিত অভিযোগ জানায়। পুলিস অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি পরিবারের মোট ১১ জনের নামে মামলা রুজু করেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গেছে, পুরাতন একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সকাল ৯ নাগাদ দুটি পরিবার একে অপরের বাড়িতে হামলার অভিযোগ আনে। একটি পরিবারের সদস্য গোপীনাথ গোপের অভিযোগ পুরাতন একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে পাশের বাড়ির ৬ সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়। গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর শুরু করে। পরে তাঁরা  চাকলতোড় হাসপাতালে চিকিৎসা করান। অন্য পরিবারের এক মহিলা সুলোচনা গোপ অভিযোগে লেখেন, পাশের বাড়ির ৫ সদস্য হাতুড়ি, কাস্তে, পাথর নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় এবং মারধর শুরু করে। তাতে তাদের রক্তপাত হয়। পরে চাকলতোড় হাসপাতালে চিকিৎসার করানো হয়। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ