Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দির ডাঙাপাড়ায় ভাড়াটিয়াকে উচ্ছেদ, বাড়ির আইনজীবী মালিককে মারধর

কান্দির ডাঙাপাড়ায় ভাড়াটিয়াকে উচ্ছেদ, বাড়ির আইনজীবী মালিককে মারধর
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: উচ্ছেদের ঘটনা নিয়ে আইনজীবী বাড়ি মালিককে মারধর করার অভিযোগ উঠল ভাড়াটিয়াদের বিরুদ্ধে। রবিবার দুপুরের ওই ঘটনা কান্দি শহরের ডাঙাপাড়া এলাকার। দীপেন ঘোষ নামে কান্দি মহকুমা আদালতের ওই আইনজীবীকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কান্দি থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে অভিযুক্তরা পলাতক।
Advertisement
আক্রান্ত আইনজীবী বলেন, প্রায় আটবছর ধরে আমার বাড়িতে এক ভাড়াটিয়া ছিলেন। তিনি মুদি ও দশকর্মার দোকান করেছিলেন। তাঁকে উচ্ছেদের জন্য কান্দি মহকুমা আদালতে মামলা করা হয়েছিল। সেই মামলার রায় পেয়ে এদিন তাঁদের উচ্ছেদ করা হয়। সেই রাগে আমার বাড়ির সামনেই আমাকে রাস্তায় ফেলে মারধর করা হয়।
সম্পর্কিত সংবাদ