সংবাদদাতা, মানবাজার: কেন্দা থানার চাঁদড়া গ্রামে গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম মঙ্গল রাজোয়াড়(২২)। তাঁর বাড়ি দেউরং গ্রামে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রাম সংলগ্ন একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিস ওই যুবককে উদ্ধার করে স্থানীয় রাজনোয়াগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



