Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দি রাজ কলেজে টেলি কনফারেন্স ক্লাস

কান্দি রাজ কলেজে টেলি কনফারেন্স ক্লাস
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে দুইদিন ধরে কান্দি রাজ কলেজে শুরু হল টেলি কনফারেন্স ক্লাস। বৃহস্পতিবার ওই কনফারেন্স শুরু হয়েছে। মোট চারটি সেশনের মাধ্যমে শুক্রবার এর শেষ হবে। তাতে কলেজের ফিজিক্স ও কেমিস্ট্রির ২৫০ এর বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। ওই কলেজের ফিজিক্স ও কেমিস্ট্রি বিভাগ আয়োজিত কনফারেন্সের আর্থিক সহযোগিতা করেছে এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স। দেশের বিভিন্ন প্রান্তের ফিজিক্স ও কেমিস্ট্রির মোট ১১ জন প্রফেসর কনফারেন্সে বক্তব্য রাখছেন। এই কনফারেন্সে বক্তব্য রেখেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি প্রফেসর ফিরোজ হোসেন, কলকাতার সাহা ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার সায়েন্সের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর শ্রেষ্ঠা বাসু প্রমুখ। কান্দি রাজ কলেজের অধ্যাক্ষ সোমা দত্ত জানিয়েছেন, কলেজের ৭৫তম বর্ষে এই আয়োজন করা হয়েছে। যা প্রতিটি ছাত্রছাত্রীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এমন আয়োজন আমরা আগামীতে আরও করার চেষ্টা চালিয়ে যাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ