Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দি ও খড়গ্রামে পৃথক পৃথক ঘটনায় তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

কান্দি ও খড়গ্রামে পৃথক পৃথক ঘটনায় তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার সকালে তিনটি পৃথক ঘটনায় কান্দি ও খড়গ্রাম থানা এলাকায় তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতরা হলেন খড়গ্রাম থানার কুড়োপাড়া গ্রামের যুবক সুখেন দাস(৩৬), কান্দি থানার মাধুনিয়া গ্রামের সঞ্জয় দাস(৪৯) ও পুরন্দরপুর গ্রামের বৃদ্ধা মর্জিনা বিবি(৬১)। তিনটি ঘটনাতেই কোনও অভিযোগ না হওয়ায় পুলিস তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন কুড়াপাড়া গ্রামের সুখেন দাস। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। এরপর এদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান চাষিরা। পরে পুলিসকে জানানো হলে দেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, মাধুনিয়া গ্রামের মৃত সঞ্জয় দাসের স্ত্রী সাতদিন আগে বাপেরবাড়িতে চলে যান বলে পরিবারের দাবি। মৃতের মেজদাদা কানু দাস বলেন, ওঁদের সাংসারিক ঝামেলার কথা জানি না। তবে ভাইয়ের স্ত্রী সাতদিন আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপর এদিন সকালে বাড়িতেই ভাইয়ের ঝুলন্ত দেখতে পেয়ে পুলিসে খবর দেওয়া হয়েছিল।
অন্যদিকে এদিন সকালেই পুরন্দরপুর গ্রামে নিজের বাড়িতেই মর্জিনা বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। পরিবারের সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার জন্য তিনি বহুদিন ধরে ভুগছিলেন। অসুস্থতার জন্য হতাশাগ্রস্ত হন। যা থেকেই তিনি আত্মহত্যা করেন পরে বলে পরিবারের দাবি।
সম্পর্কিত সংবাদ