Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দি ও খড়গ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার

কান্দি ও খড়গ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: শনিবার সকালে কান্দি ও খড়গ্রাম থানা এলাকায় দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতদের নাম পাপ্পু কোনাই (৪৩) ও মনুফা বিবি(৩০)। তাঁদের বাড়ি যথাক্রমে খড়গ্রাম থানার গুরুলিয়া ও কান্দি থানার সাঁওতাপাড়া গ্রামে। পুলিস দু’টি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্ত করিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকেই পাপ্পুবাবুকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পুলিস এসে দেহ উদ্ধার করে। যদিও পরিবারের লোকজন এনিয়ে কিছু জানাতে চাননি। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। কান্দিতে এদিন সকালে নিজের বাড়ি থেকেই মনুফা বিবির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। মৃতের পরিবারের দাবি, কয়েকদিন ধরে কোনও কারণে তিনি অবসাদে ভুগছিলেন। অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ